খাবারের পরে কী করবেন?

অনেকেই খাবার খাওয়ার পরপরই বসে থাকেন বা শুয়ে পড়েন। এই অভ্যাস খাবার সঠিকভাবে পরিপাক হতে বাধা দেয়, ফলে ধীরে ধীরে পেটে চর্বি জমতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার পরপরই শুয়ে-বসে না থেকে অন্তত ১৫ থেকে ২০ মিনিট হাঁটাহাঁটি করা উচিত। এটি শুধু হজমেই সহায়তা করে না, বরং শরীরের অতিরিক্ত ক্যালোরি বার্ন করতেও সাহায্য করে।

যাঁরা অফিসে বা বাসায় সারা দিন টেবিল–চেয়ারে বসে কাজ করেন, তাঁদের মধ্যে পেটে মেদ জমার প্রবণতা বেশি দেখা যায়। দীর্ঘ সময় বসে থাকার ফলে শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায়, যার ফলে মেদ জমতে শুরু করে এবং ধীরে ধীরে ভুঁড়ি গোল হয়ে যায়। এ সমস্যা এড়াতে প্রতি ৩০-৪০ মিনিট কাজের পর অন্তত ১০-১৫ মিনিট হাঁটাহাঁটি করা উচিত।

কীভাবে সহজেই অভ্যাস গড়ে তুলবেন?

খাবারের পর হাঁটার অভ্যাস করুন – প্রতিবার খাবার শেষে ১৫-২০ মিনিট ধীরগতিতে হাঁটুন।
অফিসে বা বাড়িতে বসে কাজ করার সময় বিরতি নিন– প্রতি ঘণ্টায় ১০-১৫ মিনিট দাঁড়িয়ে বা হালকা নড়াচড়া করুন।
লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন – এটি সহজ একটি উপায় যা পেটে মেদ জমা কমাতে সাহায্য করবে।
হালকা ব্যায়াম করুন – প্রতিদিন অন্তত ৩০ মিনিট শরীরচর্চা করুন, বিশেষ করে হাঁটাহাঁটি, জগিং বা যোগব্যায়াম করলে উপকার পাবেন।

শরীর সুস্থ রাখতে এবং পেটে মেদ জমা রোধ করতে দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন আনলেই যথেষ্ট। নিয়মিত সচেতনতার মাধ্যমে সুস্থ, ফিট ও আত্মবিশ্বাসী থাকা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha